1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় ৫ ধাপে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা এপ্রিলে - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ৫ ধাপে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা এপ্রিলে

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

উল্লিখিত তারিখে সকাল ১০টা/বিকেল ৩টা থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লিখিত পরীক্ষা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়ে গত ১০ মার্চ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষরিত চিঠি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সর্বোচ্চ কতজন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা যাবে তা আগামী ১৫ মার্চের মধ্যে চিঠিতে জানতে চাওয়া হয়েছে।

এর আগে আগামী এপ্রিলের মধ্যে নিয়োগ পরীক্ষা এবং জুলাইয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ১০ মার্চ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। এরই মধ্যে অবসরজনিত কারণে আরো ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে, যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।

এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION