1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সবাইকে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়তে চাই: আতিক - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়তে চাই: আতিক

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৩৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সর্বস্তরের মানুষকে নিয়ে একটি বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১২ মার্চ) রাজধানীর গুলশান দুইয়ের ডিএনসিসি মার্কেট প্রাঙ্গণে গুলশান থানা আওয়ামী লীগের আওতাধীন ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এ ঢাকা আমাদের অতি আদরের ঢাকা। এ ঢাকায় আমরা থাকি, জীবিকা নির্বাহ করি। সবাই মিলে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি নিতে হবে।

বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ সমগ্র বিশ্বে প্রশংসনীয়।

এসময় উপস্থিত নেতা-কর্মীদের যত্রতত্র ময়লা না ফেলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

খাল উদ্ধারের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় আমরা অবৈধভাবে দখলে থাকা খালগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সামনের দিনগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও শবনম জাহান শিলা।

এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION