1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চালের প্যাকেটে ধানের জাত লেখা বাধ্যতামূলক: খাদ্যমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

চালের প্যাকেটে ধানের জাত লেখা বাধ্যতামূলক: খাদ্যমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: চালের প্যাকেট বা বস্তায় ধানের জাত লেখা বাধ্যতামূলক করার নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মিনিকেট বা নাজিরশাইল নামে কোনো ধান নেই। যে সরু চাল খাওয়া হচ্ছে, সেগুলো জিরাসাইল, শম্পা কাটারি- এ দুই ধরনের ধান থেকেই বেশি হচ্ছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা মিনিকেট নামে ব্র্যান্ডিং করে কিছু চাল বিক্রি করছে। তারা বিআর ২৮-কেও মিনিকেট বলে চালায়, ২৯-কেও মিনিকেট বলে চালায়। আর আমরাও মিনিকেটই খুঁজি।

এ সময় সাদা স্বচ্ছ চালের পরিবর্তে সবাইকে দেশি জাতের লাল চাল খাওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, বর্তমানে তেলের দামের কারণে চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। বাসের ভাড়ার সঙ্গে ট্রাকের ভাড়াও বেড়েছে।

দেশ খাদ্যে ‘স্বয়ংসম্পূর্ণ হলে’ চাল আমদানি কেন করা হচ্ছে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, সরকার যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকে। তাছাড়া সরকারের কাছে মজুদ না থাকলে একটি চক্র চালের বাজার অস্থির করে দেবে।

তিনি আরো বলেন, আমরা গবেষণা করে দেখতে পেয়েছি ধান কেটে যে চালই উৎপাদন করা হচ্ছে, তার নাম দেওয়া হচ্ছে মিনিকেট। এ কারণে আমরা একটি ছাঁটাই নীতিমালা করছি।

সভায় সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানান, সাধারণভাবে ধানের সর্বোচ্চ ৮ শতাংশ ছাঁটাই করা যায়, কিন্তু ৩০ ভাগ পর্যন্ত ছাঁটাই করে মিনিকেট নাম দিয়ে বাজারে ছাড়া হচ্ছে। এতে পুষ্টি ঝুঁকি তৈরি হচ্ছে।

মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ব্র্যান্ডিং আপনি যে নামেই করেন না কেন, আপনাকে মূল ধানের সোর্স লিখতে হবে। যদি গরুর মাংস বিক্রি করা হয়, তাহলে লিখতে হবে গরু। মহিষের মাংস গরু লিখে বিক্রি করতে পারবেন না।

তিনি বলেন, চালের ব্র্যান্ড নাম যাই হোক, বস্তার উপরে অবশ্যই ধানের নাম লিখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION