1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার নির্দেশ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ২০২১ সালে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ড থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১টি ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে অনুরূপ মানবিক সহায়তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION