1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মূল পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানো শুরু - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

মূল পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানো শুরু

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৮৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: স্বপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বাসনো শুরু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরে সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৪০নং স্প্যানে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। প্রথমটি সফলভাবে বসানোর পর এদিন একে একে আরও চারটি ল্যাম্পপোস্ট বসানো হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। মাওয়া প্রান্তে এখন পর্যন্ত ১৮টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। তবে আজই প্রথমবারের মতো মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানো শুরু হলো।

এই প্রকৌশলী বলেন, মূল সেতুতে প্রথমদিনে মোট পাঁচটি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব ৩৮মিটার। ল্যাম্পপোস্টগুলো চীনের তৈরি। প্রতিঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না।প্রতিটি পোস্টের ওজন ২৭৫ কেজি ও দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার। প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হলে পরবর্তীকালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, পুরো সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হবে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে ৮৭টি। জাজিরা প্রান্ত থেকে বসানো শুরু হলেও এখন থেকে উভয় প্রান্তেই ল্যাম্পপোস্ট বসানো হবে।

এদিকে প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৯১ ভাগ। আর মূল সেতুর কাজ এগিয়েছে ৯৬ দশমিক ৫০ ভাগ। অর্থাৎ মূল সেতুর কাজ বাকি আর মাত্র সাড়ে তিন ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION