1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ-আরব আমিরাত - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ-আরব আমিরাত

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দুবাই এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতাই তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুই দেশের মধ্যে এমিরেটস ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে শেখ হাসিনা বলেন, তার সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। আমরা এই লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় আপনিও ভাল করেছেন। এ সময় শেখ হাসিনা দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসা করেন।

দুবাই শাসক বাংলাদেশের উন্নয়নের কথা বললে প্রধানমন্ত্রী বলেন, আমাদের আরো উন্নয়নের অনেক সুযোগ রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাত সফর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন- অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION