1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তথ্য অধিকার বাস্তবায়নে আরও তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

তথ্য অধিকার বাস্তবায়নে আরও তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪২৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ‘তথ্য কমিশন রিপোর্ট ২০২০’ পেশ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। রাষ্ট্রপ্রধান তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নে কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, তথ্য অধিকার আইন বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি ও পরিবীক্ষণ কমিটি গঠিত হয়েছে।

প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে জানান, জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিনিধি দলে ছিলেন তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক এবং সুরাইয়া বেগম।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION