1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বঙ্গবন্ধু দলকে সংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন’ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

‘বঙ্গবন্ধু দলকে সংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন’

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৮৫ জন পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা, যিনি দলকে সংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন। মানুষের অধিকার আদায়ের জন্য দলকে সংগঠিত করেছেন তিনি।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাঙালি এগিয়ে যাচ্ছে। বাঙালি এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর দেয়া ৭ মার্চের ভাষণ এখনও উজ্জীবিত করে পুরো জাতিকে। যুগ যুগ ধরে প্রেরণা যুগিয়ে যাবে। এদেশের স্বাধীনতাকে আর কেউ নস্যাৎ করতে পারবে না। নতুন প্রজন্মকেও আর কেউ বিভ্রান্ত করতে পারবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভাষণে দেয়া বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে মানুষ। তারই ধারাবাহিকতায় হয়েছে মুক্তিযুদ্ধ। এসেছে বিজয়। লাখো শহীদের রক্তের বিনিমিয়ে স্বাধীনতা অর্জন করেছে এ জাতি। এই ত্যাগ বৃথা যায়নি। বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত হচ্ছে।

এর আগে এদিন সকাল ৭টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION