1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুসম্পর্ক রেখেই সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

সুসম্পর্ক রেখেই সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রতিবেশী দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশ তার সমুদ্রসীমা জয় করতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুটি প্রতিবেশী দেশ—ভারত ও মিয়ানমার। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কিন্তু এ অর্জনটা করেছি। এ সমুদ্র সৈকত অর্থনৈতিকভাবে আমাদের ব্যাপক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটা ছিল দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, এবং তিনি ১৯৭৩ সালে মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করে দেন। এ সমুদ্রসীমার সম্পদ আরোহণ এবং দক্ষ মানুষ গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। সেইসঙ্গে আমাদের দেশের ছেলে-মেয়েরা যাতে উপযুক্ত শিক্ষা পেয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেটাও তিনি মাথায় রেখেছিলেন। কাজেই আজকের এ প্রতিষ্ঠান সগৌরবে বিস্তৃতি লাভ করেছে।’

মেরিন ফিশারিজ একাডেমিতে এবার নটিক্যাল বিভাগে ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩১ জন ও মেরিন ফিশারিজ বিভাগে ২০ জন নবীন ক্যাডেটের পাসিং আউট হলো। প্রধানমন্ত্রী নবীন এসব ক্যাডেটকে পরিশ্রম, কর্মদক্ষতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION