1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এসআই নিয়োগে যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটিতে যারা আছেন ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের

এসআই নিয়োগে যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৬৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। এ অবস্থায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগে এবারই প্রথম যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা। উন্নত ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণ ও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে অপরাধ দমনে প্রযুক্তিগতভাবে সক্ষম ও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, ২০২১ সালের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ হন তিন হাজার ৪৩৬ জন। এসব প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আজ (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে। প্রতিদিন ৪৮০ জন প্রার্থীর পরীক্ষা গ্রহণের জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি ঘোষণা করা হয়েছে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তীতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

এআইজি কমরুজ্জামান আরও জানান, ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে। যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION