1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয়ে তরুণদের রাজনীতি করা উচিত: রিজভী ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩২৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৮ (১৯৯৬ সনের ৬নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার বিভাগ থেকে বুধবার (২ মার্চ) এই প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করলো।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ১৯৯৬ আইন অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণে এক ভার্চুয়াল পরামর্শ সভায় স্থানীয় সরকার মন্ত্রী জানান, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION