1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুপ্রিম কোর্টে সশরীরে বিচার কার্যক্রম শুরু ৬ মার্চ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

সুপ্রিম কোর্টে সশরীরে বিচার কার্যক্রম শুরু ৬ মার্চ

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আগামী ৬ মার্চ থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী রবিবার (৬ মার্চ) থেকে সশরীরে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। দ্রুত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তারও আগে প্রায় দেড় বছর ভার্চুয়াল মাধ্যমে উচ্চ আদালতের বিচার কাজ চলে।
২০২০ সালের ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর দুদিন পর ভার্চুয়াল উপস্থিতিতে সশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে ওই বছরের ১০ মে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এবং ১১ মে থেকে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যদিয়ে স্বাধীনতার ৪৯ বছর পর মহামারির দুঃসময়ে দেশের বিচার বিভাগ ডিজিটাল যুগে প্রবেশ করে।

প্রথমে দেশের অধস্তন (নিম্ন) আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীসময়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলতে থাকে ভার্চুয়াল মাধ্যমে। পরে ভার্চুয়ালের পাশাপাশি শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে। একপর্যায়ে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে আবার সব আদালতের কার্যক্রম ভার্চুয়ালি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION