1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু ৫ মার্চ - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু ৫ মার্চ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৯৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৫ মার্চ। চলবে ১১ মার্চ পর্যন্ত। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে এ উৎসবটি ঢাকার আগাঁরগাও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৩৮টি দেশের ১১৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার ধানমন্ডির আলিয়স ফ্রসেজ ভবনে মিট দ্যা প্রেসে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরা মোর্শেদ মুন্নি বলেন, প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো প্রবেশমূল্য লাগবে না। তবে সবাইকে মাস্ক পরে আসতে হবে।

তিনি বলেন, এবারের উৎসবের আকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশি শিশুদের নির্মত প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে এবার ২৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত নয়টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এই নয়টি চলচ্চিত্রের মধ্যে তিনটি পুরস্কার পাবে। পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা।

তিনি আরও বলেন, অন্যান্য চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র নির্মাতাদের তৈরি চলচ্চিত্র দেখানো হয়। আর আমরা চলচ্চিত্র নির্মাতা তৈরি করি। যারা আগে আমাদের চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত ছিলেন, তারা অনেকেই এখন খুব ভালো নির্মাতা হয়ে গেছে। এই উৎসবের মধ্যমে যারা বড় হয়েছে। তারাই এখন পেছন থেকে শিশু-কিশোরদের শক্তি যোগাচ্ছে।

উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন বলেন, প্রতি বছর সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা অনুদান পাই। এবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাই অথরিটি (সিসিএ) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিভাগীয় শহরেও এবার উৎসব আয়োজন করতে যাচ্ছি। দেশের আটটি বিভাগে মার্চ মাসজুড়ে এ উৎসব অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION