1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির পিতার মতো প্রধানমন্ত্রীও শিশুদের ভালোবাসেন - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

জাতির পিতার মতো প্রধানমন্ত্রীও শিশুদের ভালোবাসেন

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩০০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, জাতির পিতার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের খুবই ভালোবাসেন। তিনি শিশুদের কল্যাণে জাতীয় শিশুনীতি-২০১১, শিশু আইন-২০১৩, শিক্ষানীতি-২০১০, স্বাস্থ্যনীতি, শিশুশ্রম আইন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ তৈরি করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, তিনিই শিশুদের জন্য বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি, মিড ডে মিল, সব প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ৩ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর সিবিসিবি সেন্টারে বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন অগ্রযাত্রার ৫০ বছর পূর্তি উদযাপন এবং শিশুদের কল্যাণে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন কখনো কোনো দেশের সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশের উন্নয়নে সাধারণ মানুষ, বেসরকারি সংগঠন এবং প্রতিষ্ঠানের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড ভিশনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের ভালো ভালো কার্যক্রমকে সমর্থন করে।

ফরিদুল হক খান আরও বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের উন্নয়নে গত ৫০ বছর যাবৎ কাজ করে যাচ্ছে। শিশুশিক্ষা, শিশুসুরক্ষা ও নিরাপত্তা, শিশুস্বাস্থ্য, শিশুপুষ্টি, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুশ্রম কমিয়ে আনা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, এলাকার দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী মানুষ- সবার কল্যাণের জন্যে অসামান্য অবদান রেখে চলেছে। বেশিরভাগ কাজে তারা সফলভাবে বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করেছে, যা সবার কাছে প্রশংসিত হয়েছে এবং যা সমাজের কুপ্রথা দূরীকরণে ব্যাপক ভূমিকা রেখেছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিছুজ্জামান শিকদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ন্যাশনাল ডিরেক্টর মি. সুরেশ বার্টলেট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, আর্চবিশপ বিজয় এন ডি ক্রুশ, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, সবুজবাগ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার ভিক্ষু সুনেন্দ্রামিত্রা থের, রামকৃষ্ণ মঠ ঢাকার স্বামী দেবাধ্যনান্দ, ন্যাশনাল কাউন্সিল অব চার্চেস ইন বাংলাদেশ’র সভাপতি বিশপ স্যামুয়েল এস মানকিন, ন্যাশনাল চার্চেস ফেলোশিপ অব বাংলাদেশ’র বিশপ ড. আরবার্ট পি মৃধা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION