1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে টিকার আওতায় ১২ কোটি ৪৭ লাখ মানুষ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

দেশে টিকার আওতায় ১২ কোটি ৪৭ লাখ মানুষ

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ মানুষ। কেবল গত ১৩ দিনেই দুই কোটি ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে আমরা একটা বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করি। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বিশেষভাবেই এটার দিকে নজর দেওয়া হয়, ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের সময় বেশি মানুষকে টিকার আওতায় আনার জন্য। আর এ ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রথম ডোজ টিকা দুই কোটি ৩২ লাখ মানুষকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে এক কোটি সাত লাখ মানুষকে। আর বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ মানুষকে।

তিনি বলেন, সেই হিসাবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট তিন কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি বিভিন্ন ডোজে।

দেশে এখন পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ টিকা পাওয়া গেছে জানিয়ে ডা. শামসুল হক বলেন, এর মধ্যে প্রথম ডোজ দিয়েছি ১২ কোটি ৪৭ লাখ মানুষকে, দ্বিতীয় ডোজ দিয়েছি ৮ কোটি ৪৮ লাখ মানুষকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ লাখ মানুষ।

আর স্কুলের ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীও পেয়েছেন টিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION