1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রাথমিক বিদ্যালয়ের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণের সুপারিশ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

প্রাথমিক বিদ্যালয়ের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৮৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সব প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসমূহ যাচাইপূর্বক সুষ্ঠু রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

সভায় গত ১৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করাসহ সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের সব জেলায় চাকরি শেষে অবসরে যাওয়া অথবা অবসরের জন্য অপেক্ষমান প্রথিতযশা শিক্ষকদের তালিকা তৈরি করে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা শাখার উন্নয়ন পরিকল্পনা, মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটে পদ সৃষ্টি, সংরক্ষণ ও স্থায়ীকরণ এবং মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলার) প্রতিবেদন ও অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম মানসম্মত উপায়ে এবং নির্দিষ্ট সময়ে শেষ করার সুপারিশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION