1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্থায়ী কেন্দ্রে নিবন্ধন ছাড়াই মিলবে প্রথম ডোজের টিকা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

স্থায়ী কেন্দ্রে নিবন্ধন ছাড়াই মিলবে প্রথম ডোজের টিকা

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৬১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে এখনও যারা টিকা নেননি, তারা স্থায়ী টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধন ছাড়াই প্রথম ডোজের টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের করোনা টকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অনেক মানুষকে টিকার আওতায় এনেছি। এরপরও যদি কেউ এখনো প্রথম ডোজ টিকা না নিয়ে থাকেন, তিনি আমাদের স্থায়ী কেন্দ্রে এসে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। তিনি নিবন্ধন করেও টিকা নিতে পারবেন, নিবন্ধন ছাড়াও কার্ডের মাধ্যমে টিকা নিতে পারবেন।

ডা. শামসুল হক বলেন, আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই, এখনো যারা টিকার আওতায় আসেননি, তারা আমাদের উপজেলা, জেলা হাসপাতাল, সরকারি বিভিন্ন হাসপাতালে যেখানে আমাদের টিকার কার্যক্রম চালু আছে, সেখান থেকে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এছাড়াও দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকার কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুর শিল্প এলাকায় অনেক মানুষ টিকার আওতার বাইরে ছিলেন। তাদের জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়াতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION