1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেকারত্ব দূরীকরণে ভিন্নধর্মী মোবাইল অ্যাপ 'চেরাগ' - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

বেকারত্ব দূরীকরণে ভিন্নধর্মী মোবাইল অ্যাপ ‘চেরাগ’

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৩৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশের বেকার তরুণদের জন্য, এবার দেশি একটি আইটি ফার্ম চেরাগ করপোরেশন নিয়ে এসেছে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী মোবাইল অ্যাপ চেরাগ। মূলত, দেশের চাকরির বাজারের মন্দা কাটিয়ে ওঠা এবং দেশের তরুণ সমাজের দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের আর্থিকভাবে স্বচ্ছল করার স্বপ্ন নিয়েই আত্মপ্রকাশ করেছে চেরাগ অ্যাপ্লিকেশনটি।

চেরাগ করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সময় টিভিকে জানিয়েছেন, আলাদীনের চেরাগে ঘষা দিলেই যেমন মনের সব ইচ্ছা পূরণ হয়, তেমনি চেরাগ অ্যাপের মাধ্যমেও তরুণদের স্বপ্নগুলি পূর্ণতা পাবে বলে আশা করেন তিনি।

মোবাইল অ্যাপ্লিকেশনটির একজন ব্যবহারকারী জানিয়েছেন, তার ধারণা সম্পূর্ণ বিনামূল্যে সেবাদানকারী এই অ্যাপটির মাধ্যমে দেশের তরুণ সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, টিউশনি, পার্ট-টাইম চাকরি এবং ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে পারবেন অনেকেই।

এছাড়াও, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজেই খুঁজে নেওয়া যাবে স্বেচ্ছায় রক্তদাতাদের এবং বাঁচানো যাবে জীবন। এই অ্যাপ্লিকেশনে রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, টিউশন, কনসালট্যান্সি, মানি-ম্যানেজমেন্ট, পার্সোনাল ডায়েরি, রিমাইন্ডারসহ আরও বেশ কিছু ফিচার।

দেশের প্রথম এবং একমাত্র ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে চেরাগ অ্যাপের ব্যাপারে ইতিবাচক ধারণাই পোষণ করছেন দেশের ফ্রিল্যান্সাররা। উল্লেখ্য, গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে চেরাগ অ্যাপটি।

আইএলও’র গবেষণা অনুযায়ী, বতর্মানে বাংলাদেশে কর্মহীন তরুণের সংখ্যা প্রায় তিন কোটি। ধারণা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী দশ বছরেই সে সংখ্যা দ্বিগুণ হয়ে বেড়ে দাঁড়াতে পারে প্রায় ছয় কোটির কাছাকাছি।

করোনা মহামারি এবং আরও নানা কারণে চাকরির বাজার ক্রমশই ছোট হয়ে আসছে। সরকারি নানা পদক্ষেপের পরেও কোনোভাবেই কমিয়ে আনা যাচ্ছে না দেশে বেকার মানুষের সংখ্যা, বরং বেড়েই চলেছে ক্রমাগত।

ফ্রিল্যান্সিং করে দেশের বহু তরুণ এখন উপার্জন করছেন। কিন্তু বিদেশি সাইটে অ্যাকাউন্ট খোলা, দেশের বাইরে থেকে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে হাজারো ভোগান্তির জন্য, আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকেই।

অনেক তরুণ পড়াশোনার পাশাপাশি টিউশনি করেও উপার্জনের ব্যাবস্থা করছেন। কিন্তু টিউশনি পাওয়াও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন টিউশন মিডিয়ার কমিশন বাণিজ্য এবং প্রতারণার ফাঁদে পড়ে টিউশনির প্রতিও আগ্রহ হারাচ্ছেন অনেকেই। অনেকে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম চাকরি করতে চাইলেও দেশে সেভাবে পার্ট-টাইম চাকরির বাজার না থাকাতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION