1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৭৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

তালিকা থেকে প্রাপ্ত সংখ্যা অনুযায়ী দেশের মোট পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। অন্যদিকে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

বুধবার জাতীয় ভোটার দিবসের দিনে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়। সারাদেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পর এ তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর সেটা করা হয়নি। ফলে ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দফতরে গিয়ে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময়ে ১৬ বছর বয়সীদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদের এ হালনাগাদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION