1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রোগীদের যেন বিদেশ যেতে না হয়, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

রোগীদের যেন বিদেশ যেতে না হয়, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৯০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদের যাতে চিকিৎসাসেবার জন্য বিদেশে যেতে না হয় সেজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ মার্চ) গণভবনে বিএসএমএমইউ উপচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।

সাক্ষাৎকালে উপাচার্য মো. শারফুদ্দিন বিএসএমএমইউতে নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের সর্বশেষ অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম, মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসএমএমইউয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদের যাতে চিকিৎসাসেবার জন্য বিদেশে যেতে না হয় সেজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার পরিধি বিস্তৃত করতে আরও জায়গা বরাদ্দ দেওয়া যায় কি না সে বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

করোনা মহামারির এই কঠিন সময়ে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION