1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারী সমতা নিশ্চিত করতে হবে: স্পিকার - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নারী সমতা নিশ্চিত করতে হবে: স্পিকার

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৭৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা, মেধা ও দক্ষতা সুসংহত করে নারী সমতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সারাবিশ্বে নারীরা বর্তমানে অনেক বেশি অগ্রগামী। কেননা তারা তাদের নিজস্ব প্রতিটি ক্ষেত্রেই অবস্থান তৈরি করে নিয়েছেন। শিক্ষা, মেধা ও দক্ষতা সুসংহত করে নারী সমতা নিশ্চিত করা জাতীয় প্রয়োজন। এক্ষেত্রে, ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা নারীদের এগিয়ে যাওয়ার পথকে আরো সুন্দর ও মসৃণ করবে।

মঙ্গলবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পিকার।

এ সময়, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে রোকেয়া কবীর, ভাষা-সাহিত্য ক্যাটাগরিতে কথাসাহিত্যিক নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনক চাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক, বিনোদন ক্যাটাগরিতে অভিনয় শিল্পী অপি করিম, তথ্যপ্রযুক্তিতে ডা. তানজিবা রহমান, তৃণমূলের আলোকিত নারী হিসেবে মিলন চিসিম এবং খেলায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুনকে ‘অপরাজিতা ২০২২’ সম্মাননা প্রদান করা হয়।

স্পিকার বলেন, রাজনীতির শীর্ষ অবস্থানগুলোতে আজ নারীদের ক্ষমতায়ন দৃশ্যমান, এর মধ্যে অন্যতম নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের নারীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে চলেছেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা তার মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলে নারীশিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান আছে সেগুলো থেকে উত্তরণে সবার সহযোগিতা প্রয়োজন। নারীদের নিরাপদ কর্মপরিবেশ, যাতায়াত ক্ষেত্রে নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলোতে সবার আরো মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি এস এম মইনুল কবির ও বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের এমডি শাকিল ইবনে সুলতান।

অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক-লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION