1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ভৈরব নদের বেইলী সেতুটি ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

ফকিরহাটে ভৈরব নদের বেইলী সেতুটি ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৬৯ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা পুরাতন মহাসড়কে ভৈরব নদের উপর অবস্থিত ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ স্থানে কংক্রিটের ঢালাই সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

উপজেলার পুরাতন ঢাকা-খুলনা মহাসড়কের কাঠালতলা মোড় সংলগ্ন ভৈরব নদে ব্যস্ততম এ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন পরাপরের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্রাধীকার ভিত্তিতে কাজ শুরু করেছেন বলে জানায় ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স।

ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স আরো জানায়, সেতুটি ভেঙে নতুন করে তৈরি করতে ১৮ মাস সময় লাগবে। এ সময় বিকল্প পারাপারের জন্য নদের পশ্চিম পাশে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। প্রায় তিন যুগ আগে নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলী সেতুটি নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী সংসদ সদস্য শেখ হেলাল, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ এবং সড়ক ও জনপথ বিভাগকে ধন্যবাদ প্রদান করেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল বলেন, এখানে বেইলী ব্রীজটি ভেঙে আমরা কংক্রিটের সেতু নির্মান করবো। ইতোমধ্যে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। অগ্রাধীকার ভিত্তিতে ব্যস্ততম এ সেতুটি নির্মান করা হবে। এ রাস্তায় পর্যায়ক্রমে আরও ১০টি সেতু নির্মাণ করা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স সেতু তৈরির কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION