1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৭৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: হালনাগাদ সমাপ্তির পর দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৫ লাখের বেশি ভোটার নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিলেন ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। আর চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন। সেই হিসাবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন ভোটার রয়েছেন। তবে এদের মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়নি ৩৩ হাজার ৪১৮ জনের।

ইসি কর্মকর্তারা জানান, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। আর পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৫৪ জন।

সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলের তথ্য রয়েছে। এ অঞ্চলের মোট এক কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জনের তথ্য রয়েছে ইসির কাছে। ফরিদপুর অঞ্চলে ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জন ভোটার রয়েছে যা সবচেয়ে কম।

ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, ২ মার্চ (বুধবার) সারাদেশে স্থানীয়ভাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION