1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুকে নিয়ে সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং প্রদর্শিত হবে ২ সপ্তাহব্যাপী - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বঙ্গবন্ধুকে নিয়ে সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং প্রদর্শিত হবে ২ সপ্তাহব্যাপী

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৭৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট’ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং প্রর্দশন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ফেব্রুয়ারি সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট’ এর উদ্বোধন করেন।

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং দু’ সপ্তাহব্যাপী প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে।

প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব, মহাজীবনের পট’ শীর্ষক সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের বিশাল পেইন্টিং প্রদর্শনী আয়োজনের জন্য প্রতিমন্ত্রী শিল্পী বিকাশের ভূয়শী প্রশংসা করেন। তিনি সারাদেশে এ ধরনের পেইন্টিং প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, স্ক্রল পেইন্টিংয়ের শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ, জাতীয় জাদুঘরের সচিব গাজী ওয়ালিউল হক উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট’ শীর্ষক পেইন্টিংটির দৈর্ঘ প্রায় ১৫০ ফুট। যেখানে বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবনের অসংখ্য ছবির পেইন্টিং রয়েছে।

শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ প্রতিমন্ত্রীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবঃ মহাজীবনের পট’ শীর্ষক স্ক্রল পেইন্টিংয়ের একটি রেপ্লিকা উপহার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION