1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় সবজি মেলা শুরু আজ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জাতীয় সবজি মেলা শুরু আজ

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা ২০২২। কৃষি মন্ত্রণালয় আয়োজিত ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সবজি মেলা ২০২২ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

সচিব বলেন, এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’।

মেলা উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। কেআইবি অডিটোরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সচিব বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে পঞ্চমবারের মেলার আয়োজন হয়েছিল। ওইবার মেলায় অংশ নিয়েছিল ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিনদিনের মেলায় বিক্রি হয়েছিল ৩০ লাখ টাকার সবজি।

সংবাদ সম্মেলনে বিগত কয়েক বছরে সবজির উৎপাদন চিত্র তুলে ধরে কৃষি সচিব বলেন, বিগত ১২ বছরে সবজির উৎপাদন প্রায় সাত গুণ বেড়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। এ তালিকায় চীন প্রথম ও ভারত দ্বিতীয়। কৃষিখাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। দেশে এখন চাষাবাদ হয় ১০০ প্রজাতির সবজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION