1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সবজি রপ্তানির জন্য দুটি বিমান কেনা হবে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

সবজি রপ্তানির জন্য দুটি বিমান কেনা হবে

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য দুটি বিমান ক্রয় করা হবে। যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের সবজি বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে।

তিনি বলেন, গত বছর দেশে উৎপাদিত পান রপ্তানি করে ১ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। দেশের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

রোববার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুব আলী এসব কথা বলেন।

এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ বিতরণসহ মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট, চেক ও নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং গ্রামপুলিশের মধ্যে পোশাক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, ওসি মো. আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম, ফারুক আহম্মেদ পারুল, মাসুদ খান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, আওয়ামী লীগ সহসভাপতি মো. জাহেদ খান, প্রচার সম্পাদক এরশাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মিজানুর রহমান, প্রেস ক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, মো. আইয়ুব খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION