1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া চাঁদপুরস্থ দুর্গা মন্দির পরিদর্শন করলেন বিট পুলিশিং কমিটি - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

বগুড়া চাঁদপুরস্থ দুর্গা মন্দির পরিদর্শন করলেন বিট পুলিশিং কমিটি

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫০০ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর হিন্দুপাড়ায় অবস্থিত দূর্গা মন্দির পরিদর্শন করেন নিশিন্দারা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সদস্যরা। অনাড়ম্বর পরিবেশে, শাস্ত্রীয় মতে ৪র্থ বারের মত অনুষ্ঠিত হচ্ছে এই শারদীয় দুর্গা পুজা। উক্ত মন্দির পরিদর্শন করেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শাহিনুর ইসলাম টম্পি ও সাধারণ সম্পাদক শাফায়াত সজল। এসময় কমিটির সদস্যরা আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তারা জানান, পুজা দেখতে এসে তারা সবকিছু আনন্দের সাথে উপভোগ করছে। কোন রকম হয়রানী বা ইভটিজিং এর শিকার হয়নি। সবমিলিয়ে প্রতিবারের মত এবারের পুজাতেও তারা সবাই মিলে আনন্দ করছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র জানান, দূর্গাৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলার অবস্থা স্বস্তিদায়ক। মন্ডপের নিরাপত্তা রক্ষায় থানা থেকে রাখা হয়েছে পুলিশের সদস্য ও গ্রাম পুলিশ। পাশাপাশি রাখা হয়েছে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের। শান্তি প্রিয় ও সুষ্ঠুভাবে চলছে পুজার সকল আয়োজন।

উপস্থিত সকলকে ভরসা দিয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,” নিশিন্দারা ইউনিয়ন বিট পুলিশিং সর্বদায় সকলের ভাল কাজে পাশে থাকবে। থানা পুলিশের পাশাপাশি আমাদের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য সদস্য রাখা হয়েছে। কোনরকম আপত্তিকর ঘটনা ছাড়ায় আমরা একটি সুন্দর উৎসব সনাতন ধর্মালম্বীদের দিতে বদ্ধপরিকর। আপনারা সকলে সরকারী সকল নিয়মনীতি ও স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন করুন”। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য শ্রী রতন চন্দ্র, শহিদুল ইসলাম, রিদয় হাসান সজল, গ্রাম পুলিশ দফাদার মনোরঞ্জন রায়, নিমাই চন্দ্র, সুমারী দাস, সুকুমার চন্দ্র, ভোলা সুত্রধর, গোবিন্দ কুমার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION