1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশ এখন জনবান্ধব : স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

পুলিশ এখন জনবান্ধব : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশের সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য দরকার সাসটেইনেবল পিস। আর সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপির কার্যক্রম চলছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনতার পুলিশ হতে আহ্বান জানিয়েছিলেন। আজকে পুলিশ সেই জায়গায় এসেছে। পুলিশ এখন জনবান্ধব।

তিনি বলেন, দেশে সাসটেইনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা ধরে রাখার জন্য সাসটেইনেবল পিস দরকার। আর সাসটেইনেবল পিস ধরে রাখতে সাসটেইনেবল সিকিউরিটির কাজ করে যাচ্ছে পুলিশ। শুধু ডিএমপি নয়, পুলিশ আজকে সারা দেশে সক্রিয় আছে বলেই জঙ্গি সন্ত্রাস মোকাবিলা করে যাচ্ছি একের পর এক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে ভারত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে আপনারা যে ভূমিকা রেখে সফলতা লাভ করেছেন তা একটা মাইলস্টোন হিসেবে গৌরবের জায়গায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ডিএমপি অনেক দায়িত্ব পালন করে। ভিভিআইপি, বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠান সবকিছুই ডিএমপি সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে বলেই নির্ভরযোগ্য সিটিতে পরিণত হয়েছে ঢাকা। পুলিশে যখন যা প্রয়োজন হয়েছে প্রধানমন্ত্রী সবকিছু করেছেন। আমরা ইউনিট বাড়িয়েছি, জনবল বৃদ্ধি, তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য যা প্রয়োজন তা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION