1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী  - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী 

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে টিকার ঘাটতি নেই। প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুদ আছে। আজকের পরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। টিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এখনো যারা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

শনিবার দুপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শনের সময় নিজ গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ মালেক।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি হলো। এ সময়ে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি, দ্বিতীয় ডোজ আট কোটি ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লাখ।

ইতোমধ্যে বাংলাদেশের মানুষকে ১৯ কোটি টিকা দেওয়া শেষ হয়েছে। সারা বাংলাদেশের মানুষ উসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। আজকে টিকা দেওয়া শেষ হলে দেশের মানুষকে ২০ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা খুব প্রয়োজনীয় ভূমিকা পালন করে। টিকার মাধ্যমে নিজেদের সুরক্ষিত করতে হবে। যারা টিকা নিয়েছেন তাদের সহজেই হাসপাতালে যেতে হয় না। তাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে যায়।

গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION