1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় সবজি মেলা শুরু সোমবার - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় সবজি মেলা শুরু সোমবার

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআবি) চত্বরে সোমবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় সবজি মেলা-২০২২’। তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য – ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সবজি মেলার উদ্বোধন করবেন।

সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে।

১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করবে। এবারের মেলায় রয়েছে সবজি বিক্রি কর্নার। মেলাটি সকলের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION