1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কর্মক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিতে তৎপর সরকার: শিল্পমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কর্মক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিতে তৎপর সরকার: শিল্পমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কর্মক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত ‘কর্মক্ষেত্রে লিঙ্গসমতা এবং কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ৫০ বছর ধরে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ছিল অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সরকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে। আশা করি, ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নত হবে।

ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ডাস্টিজ ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন।

ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মাদ হাশিম, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন, সদস্য কে এম মজিবুল হক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।

প্রধান আলোচক মালয়েশিয়ার মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বলেন, করোনাকালীন সময়ে লিঙ্গসমতা একটা বিশেষ মোড় নেয়। তবে নারীর ক্ষমতায়নে কোনো বিরূপ প্রভাব পড়েনি। নারীর অধিকার নিশ্চিতে মালয়েশিয়া ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION