1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে: আইজিপি - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে: আইজিপি

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের জন্য ঢাকায় জাতীয় পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে একটি ক্রীড়া কমপ্লেক্স করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। থাকবে একাধিক স্টেডিয়াম, যাতে পুলিশের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলো আয়োজন করা যায়।’

বুধবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ ও বার্ষিক পুলিশ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবার যাদের কনস্টেবল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের উচ্চতা আশাব্যঞ্জক। তাদের গড় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

খেলাধূলার বেলায় শারীরিক সামর্থ্য ও উচ্চতা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, যাদের এবার সাব-ইন্সপেক্টর হিসেবে নেয়া হচ্ছে, তাদের থেকে ভালো উচ্চতা ও মেধার কিছু অংশকে যদি খেলাধূলায় আকৃষ্ট করা যায়, তাহলে পুলিশ স্পোর্টসের যে ঐতিহ্য ও গৌরব রয়েছে এটি আরও সুসংহত হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে।’

বার্ষিক পুলিশ সমাবেশের প্রথম পর্যায়ে মনোরম প্যারেড প্রদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশের চৌকস প্যারেড দল এবং বিভিন্ন খেলাধুলার ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এর আগে বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আইজিপি। এছাড়া পুলিশ লাইন মাঠে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION