1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাউছিয়া-নিউমার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা পেলেন টিকার প্রথম ডোজ - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাউছিয়া-নিউমার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা পেলেন টিকার প্রথম ডোজ

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় রাজধানীর গাউছিয়া-নিউমার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীরা পেলেন করোনার টিকা। নিউমার্কেট, নীলক্ষেত, গাউছিয়া, চাঁদনীচক, ইস্টার্ন মল্লিকা, গাউছুল আজম ও চন্দ্রিমা মার্কেটসহ আশপাশের মার্কেটগুলোতে কর্মরত প্রায় চার হাজার মানুষকে দেওয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদনী চকের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টিকাদান কর্মসূচি। রেড ক্রিসেন্ট জানিয়েছে, অস্থায়ী টিকা কেন্দ্রে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে নয়টি বুথে টিকা দেওয়া হয়েছে।

১৮ বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীদের টিকা নিতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০ জন ভ্যাকসিনেটর ও ২৫ জন স্বেচ্ছাসেবক।

দুপুরে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ। এসময় রেড ক্রিসেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের সব শ্রেণি-পেশার মানুষ আজ বিনামূল্যে করোনার টিকা পাচ্ছে। সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ দোকান-মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভুইঞাসহ বিভিন্ন দোকান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গত ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এরইমধ্যে উত্তরা, মিরপুর, সিদ্ধেশ্বরী ও যাত্রাবাড়ি জোনে প্রায় বিশ হাজার মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাজধানীর দুই সিটি করপোরেশন ও ঢাকা সিভিল সার্জন অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুরো ঢাকা শহরের দোকান মালিক সমিতির ব্যবসায়ী ও কর্মচারী টিকা সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION