1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বিশেষ শহীদ মিনারে’ শ্রদ্ধা জানালেন দৃষ্টিপ্রতিবন্ধীরা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

‘বিশেষ শহীদ মিনারে’ শ্রদ্ধা জানালেন দৃষ্টিপ্রতিবন্ধীরা

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ফ্রেশ সিমেন্টের নির্মিত বিশেষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে নির্মিত বিশেষ শহীদ মিনারটি উদ্বোধন করা হয়।

এসময় ফ্রেশ সিমেন্টের পক্ষ থেকে এমজিআই’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন ও বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক ও স্কুলের দৃষ্টিশক্তিহীন ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়।

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয়েছে।

প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করে দেশের সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের চারপাশের দৃষ্টিপ্রতিবন্ধীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের সেই ইচ্ছাটা বাস্তবে রূপ দিতে ফ্রেশ সিমেন্টের উদ্যোগে এ বিশেষ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

এই শহীদ মিনারের দেওয়ালে ব্রেইলে খোদাই করে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের কিছু অংশ লেখা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION