1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক আরও শক্তিশালী করে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

তিনি বলেন, সভায় ফাইভ-জি চালু করতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

একই সভায় গ্যাস-বিদ্যুতের ভর্তুকিও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি।

সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION