1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাষা শহিদদের অবদান চিরস্মরণীয়: পরিবেশমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ভাষা শহিদদের অবদান চিরস্মরণীয়: পরিবেশমন্ত্রী

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহিদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সোমবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহিদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য ও দূষণমুক্ত নির্মল পরিবেশ সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION