1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষার প্রতিও সুনজর রয়েছে ঢাবির’ - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

‘মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষার প্রতিও সুনজর রয়েছে ঢাবির’

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নিজ ভাষায় সমৃদ্ধ অর্জন হলে অন্য ভাষার বিষয়বস্তু আয়ত্তে সক্ষমতা বাড়ে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য বিদেশি ভাষার প্রতি বিশ্ববিদ্যালয়ের সুনজর আছে। কেননা আমরা যখন ভাষা জানতে পারবো, তখন নিজ ভাষাকে সমৃদ্ধ করার সুযোগ থাকবে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় আমরা ভাষার ব্যবহার নিশ্চিত করতে পারছি না। কিন্তু এটিও সত্য এখন বিজ্ঞান বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞানসহ বিজ্ঞানের নানা শাখায় অধ্যয়ন করার সুযোগ বেড়েছে।

প্রমিত ভাষার প্রতি গুরুত্বারোপ করে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মাতৃভাষার ব্যবহার জাতীয়ভাবে বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে সমস্যাটি আছে সেটি হলো পরিমার্জিত ও পরিশীলিত ভাষার ব্যবহার। ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতির প্রভাবে বাংলার ওপর নানা প্রভাব ফেলে তার যে মৌলিকত্ব তা নষ্ট হয়। ফলে যেটি দরকার তা হলো প্রমিত ভাষা ব্যবহার। প্রমিত ভাষার বিষয়ে কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের যত্নশীল থাকা বেশ জরুরি। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ও খুব যত্নশীল ও সতর্ক রয়েছে।

ভিন্ন ভাষা সুরক্ষার বিষয়ে ড. আখতারুজ্জামান বলেন, মাল্টি কালচারাল আমাদের এই দেশটি। আমাদের এখানে বহু ধর্ম ও সংস্কৃতি বিরাজ করে। এটি আমাদের একটি স্বকীয়তা। সেই কারণে বাংলাদেশই সম্ভবত একটি জায়গা যেখানে ধর্ম-বর্ণ ও বিভিন্ন সংস্কৃতি সেগুলোর পাশাপাশি সহাবস্থান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION