1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুনের মধ্যে মোবাইলে শতভাগ বাংলায় বার্তা পাঠানোর নির্দেশ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

জুনের মধ্যে মোবাইলে শতভাগ বাংলায় বার্তা পাঠানোর নির্দেশ

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের এখন থেকে বাংলায় বার্তা ও নোটিফিকেশন পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সম্পূর্ণরূপে তা বাস্তবায়িত হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। অবশ্য মোস্তাফা জব্বার ই এ কাজ সম্পন্ন করার জন্য অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন।

রোববার রাজধানীর বিটিআরসি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল বাংলায় বার্তা পাঠানো কার্যক্রম উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় তিনি জুনের মধ্যে মোবাইলে বার্তা শতভাগ বাংলায় পাঠানোর জন্য মোবাইল অপারেটরদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে বলা হয়, বাংলালিংক বাংলায় বার্তা পাঠানোর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন করেছে, গ্রামীণফোন ৯২ শতাংশ, টেলিটক ৮৯ ও রবি ৮৫ শতাংশ সম্পন্ন করেছে।

বার্তা শতভাগ বাংলায় পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও কিছু ক্ষেত্রে তা ব্যতিক্রম বলে জানিয়েছে বিটিআরসি। তারিখ, সংখ্যা, মুদ্রা, বিটিএস সাইটের অবস্থান, ফ্ল্যাগশিপ বা ব্র্যান্ডের নাম, টিভ্যাসের জন্য গ্রাহকের দ্বিতীয় সম্মতি (ইয়েস, ওয়াই), ভ্যাস সেবা চালু এবং বন্ধ করার কিওয়ার্ড, ফেসবুক, গুগল ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেবার ওটিপি বার্তা ইংরেজিতে থাকবে। ভেন্ডর প্ল্যাটফর্ম থেকে পাঠানো বার্তা, টিভ্যাস, বিটুবি ইংরেজিতে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION