1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমার ভাষায় অন্যরা কথা বলছে দেখলেই বুক ভরে যায় : সেনাবাহিনী প্রধান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

আমার ভাষায় অন্যরা কথা বলছে দেখলেই বুক ভরে যায় : সেনাবাহিনী প্রধান

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দক্ষিণ সুদানের মাটিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি (ব্যানসিইসি)-২১ এর মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান।

এ সময় তিনি উপস্থিত বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, মাতৃভাষার চেয়ে বড় কিছু হতে পারে না। আমার ভাষায় অন্যরা কথা বলছে, এটা দেখলেই বুক ভরে যায়।

তিনি বলেন, এখন আফ্রিকার দুটি দেশের মানুষ বাংলায় কথা বলছে। আমাদের শান্তিরক্ষীদের মানবিক কাজের ফলে ভবিষ্যতে আরও অনেক দেশের মানুষ বাংলায় কথা বলবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, যেখানেই বাংলাদেশি শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছে, সেখানেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এর মাধ্যমে তারা ভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বের নানা দেশে পৌঁছে দিচ্ছে।

সেনাবাহিনী প্রধান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমাদের সক্ষমতা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গার আসতে পেরেছি তাদের ভুলে গেলে চলবে না।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা অনেক পরিশ্রম ও কষ্টের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেন, এতো পরিশ্রম ও কষ্টের মধ্যেও আমাদের শান্তিরক্ষীরা ভাষা শহীদদের ভুলে যায়নি। আমার জন্য এটি অত্যন্ত গৌরব ও আনন্দের যে, মাতৃভাষার বীর শহীদদের দেশের বাইরে বিদেশের মাটিতে শ্রদ্ধা জানাতে পারলাম।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিরল এ ঘটনা সেদেশের মাটিতে বাংলা ভাষা ও বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION