1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাষাশহীদদের ‘হিরো’ বললেন ডেনমার্কের নাগরিক হেলেন - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ভাষাশহীদদের ‘হিরো’ বললেন ডেনমার্কের নাগরিক হেলেন

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ডেনমার্কের নাগরিক হেলেন বলেছেন, ভাষাশহীদরা ‘হিরো’। পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে তাদের সম্মান প্রদর্শন করেছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমার খুবই ভালো লেগেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন হেলেন।

হেলেন বলেন, দিবসটি পালনে নানা আয়োজন ও নানা বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখে ভালো লাগছে। সবকিছু দেখে বেশ ভালো লাগছে। নানা বয়সী মানুষ সেজেগুজে এসেছে। দিবসটি পালন করছে। তাদের সঙ্গে এক হয়ে আসতে পেরে আমিও আনন্দবোধ করছি।

ভাষা দিবসের বিষয়ে জানেন কি না এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে এই দিনে বাঙালি তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হতে হয় এ দেশের মানুষকে। তাদের এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালে ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেয়। বিশেষ করে বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ আছেন সে সব দেশে ঘটা করে দিনটিকে স্মরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION