1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাংলাদেশ-মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সহযোগীতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউট-এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির পক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে।

এই সমঝোতা স্মারকটি স্মাক্ষরের মধ্য দিয়ে উভয় দেশের অংশগ্রহণে যৌথ কার্যক্রম গ্রহণের পাশাপাশি তরুণ কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে প্রভাষক ও রিসোর্স পার্সন বিনিময় এবং তথ্যাদি ও প্রকাশনা আদান-প্রদান করা সহজতর হবে। সেইসঙ্গে বাংলাদেশের শিক্ষানবীশ কূটনীতিকদের জন্য এই স্মারকটি স্প্যানিশ ভাষা শিক্ষার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুসহ দূতাবাসের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ক্লডিয়া ফ্রাংকো ইহুলস ও মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেসসহ অন্যান্য কর্মকর্তারিা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION