1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তোশাখানা জাদুঘরের সময়সূচি জানালো মন্ত্রিপরিষদ বিভাগ - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

তোশাখানা জাদুঘরের সময়সূচি জানালো মন্ত্রিপরিষদ বিভাগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: তোশাখানা জাদুঘরের সময়সূচি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এই সময়সূচি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, তোশাখানা জাদুঘরের সংরক্ষিত উপহার সামগ্রী সর্বসাধারণের জন্য নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। সময়সূচি অনুযায়ী, গ্রীষ্মকালে শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। শীতকালে সকাল ১০টায় খুললেও বন্ধ হবে বিকেল ৫টায়।

শুক্রবার গ্রীষ্মকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শীতকালে ৫টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। বুধবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। তবে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর সর্বসাধারণের জন্য জাদুঘর খোলা রাখা হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০১৮ সালের ১৫ নভেম্বর রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় তোশাখানা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ হাজার স্কয়ার ফিট এলাকাজুড়ে পাঁচতলা অত্যাধুনিক এ রাষ্ট্রীয় তোষাখানা জাদুঘরটি নির্মাণ করতে খরচ হয়েছিলো ৮০ কোটি টাকা।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি সম্মাননাও এখানে সংরক্ষণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION