1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তামান্নাকে ধন্যবাদ জানালো সংসদীয় কমিটি - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

তামান্নাকে ধন্যবাদ জানালো সংসদীয় কমিটি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শুধু বাঁ পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিকসহ চার পাবলিক পরীক্ষায় (পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার তামান্না আক্তার নূরা। তার এ অর্জনে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান তামান্না আক্তার নূরা। শুধু এইচএসসি নয়, সাফল্য দেখিয়েছেন পিইসি, জেএসসি এবং এসএসসিতেও। সময়ের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন তিনি। সব পাবলিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাই সংসদীয় কমিটির পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়, যোগ করেন রাশেদ খান মেনন।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন এমিলি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, অ্যারোমা দত্ত এবং শবনম জাহান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION