1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: পলক - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: পলক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আজ বাংলাদেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেটে যুক্ত হয়েছে। আমাদের সন্তানরা বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায় বলে আমাদের এমপি-মন্ত্রীদের বেতন-ভাতা হয়। আমাদের গাড়ি বাড়ি হয়। রাস্তাঘাটের উন্নয়ন হয়। কিন্তু আমরা আর শ্রমিক থাকতে চাই না। এজন্য শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জের ঘিওরে ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার অনলাইন মার্কেট প্লেসে কাজ করছেন। তাদের আয় প্রায় ৭০০ মিলিয়ন ডলার। বৈদেশিক রেমিট্যান্স আয় করার জন্য তাদের সৌদি আরব, ইউরোপ আমেরিকায় যেতে হচ্ছে না। তারা ইন্টারনেটে একটি ল্যাপটপ ব্যবহার করে ওই দেশগুলোর বড় বড় কোম্পানিতে কাজ করছেন। আউটসোর্সিং করে আয় রোজগার করছে।

তিনি বলেন, ফ্রিল্যান্সারদের যাতে উদ্যোক্তা বানাতে পারি এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা মতে সারাদেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে।

প্রথম পর্যায়ে ১১টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলা রয়েছে। এতে ব্যয় হবে ৮৬ কোটি টাকা। প্রতি বছর এ ট্রেনিং সেন্টার থেকে এক হাজার ছেলেমেয়ে প্রশিক্ষণ পাবেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION