1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে দেশটির ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি এ আগ্রহের কথা জানান।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার ফুজাইরা প্রদেশে শেখ হামাদের কার্যালয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়ে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়টিও আলোচনায় ওঠে এসেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে বাংলাদেশ ভ্রমণে আমন্ত্রণ জানালে শেখ হামাদ তাতে সম্মতি প্রকাশ করেন এবং দু’দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলেও জানান।

পরবর্তীতে ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল সারকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION