1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মসজিদে নামাজে আসলেই শিশুরা পাচ্ছে চকলেট - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

মসজিদে নামাজে আসলেই শিশুরা পাচ্ছে চকলেট

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের এক মসজিদে শিশুরা নামাজ পড়তে গেলে তাদের চকলেট ও চুইংগাম দেওয়া হচ্ছে। এছাড়া যে শিশু একাধারে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সঙ্গে আদায় করবে তাকে একটি স্কুলব্যাগ উপহার দেওয়া হচ্ছে।

ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন ওই ইউনিয়নের আকালু গ্রামের কেন্দ্রীয় আকালু জামে মসজিদের ইমাম শরিফুল ইসলাম রানা।

ইমাম শরিফুল ইসলাম বলেন, করোনাকালীন দীর্ঘ ১৮ মাস শিশুদের স্কুল বন্ধ ছিল। এখনো বন্ধের রেশ কাটেনি। ফলে তারা মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছে। তাই এ কাজ থেকে বিরত করতে নামাজ ও কুরআন শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা সহযোগিতা করেছেন।

আকালু জামে মসজিদের সভাপতি মো. জাকারিয়া মন্ডল বলেন- করোনাকালীন থেকে আমাদের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে শিশুরা স্মার্টফোনের গেমস ছেড়ে মসজিদমুখী হচ্ছে। এ উদ্যোগ চলমান থাকবে। এছাড়া আশপাশের মসজিদেও এমন উদ্যোগের আহ্বান করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION