1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাসাইলে আ.লীগের সভাপতি গাউস, সম্পাদক রাজিক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বাসাইলে আ.লীগের সভাপতি গাউস, সম্পাদক রাজিক

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হাজী মতিয়ার রহমান গাউসকে সভাপতি এবং মির্জা রাজিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া পাঁচজন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার বাসাইল উপজেলার শহিদ মিনার সংলগ্ন খেলার মাঠে সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) সভাপতি সাধারণ সম্পাদকসহ ১২টি পদে নাম ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান জানান, সহ-সভাপতি পদে বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম, রফিকুল ইসলাম, আবু হানিফ, হবিবুর রহমান চৌধুরী ও ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিউল আরেফিন খানশুর, জাদিদুর রহমান ও সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল ইসলাম ও মোস্তফা খানের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যান্য শূন্য পদে পরে নাম ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুনাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১৯ এপ্রিল বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হন কাজী অলিদ ইসলাম ও সাধারণ সম্পাদক পদ লাভ করেন মতিয়ার রহমান গাউস। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী অলিদ ইসলামকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION