1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সখীপুরে কুল চাষে তিন বন্ধুর ভাগ্য বদল - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

সখীপুরে কুল চাষে তিন বন্ধুর ভাগ্য বদল

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৬৬৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কুল চাষ করে ভাগ্য বদলেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পাথারপাড়া গ্রামের তিন তরুণ উদ্যোক্তা। তিন বন্ধু জুয়েল, সবুজ ও রোমান ৩ একর জমি লিজ নিয়ে চাষ করেছেন উন্নত জাতের কুল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন বন্ধু মিলে ৩ একর জমি লিজ নিয়ে বলসুন্দরী, কাশ্মিরী, সিডলেস ছাড়াও আগাম টককুলসহ চার জাতের কুল চাষ করেছেন। গাছে গাছে কুল গুলো ঝুলছে, আবার কেউ কুল গুলো ছিড়ে ঝুড়িতে রাখছেন। গাছে কুল ধরেছে খুবই। তিন বন্ধু ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের দেখে অনেকেই কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

কুল চাষি জুয়েল রানা বলেন, বেকার ছিলাম। তিন বন্ধু মিলে কুল চাষের পরিকল্পনা করি। ৩ একর জমি লিজ নিয়ে গত ২০২০ সালের শেষের দিকে এক হাজার ৪০০ কুলের চারা রোপণ করি। এ বছরই গাছে কুল ধরছে। প্রতিটি গাছে ১৫-৩০ কেজি কুল তোলতে পেরেছি। এ পর্যন্ত ৬০ ভাগ কুল তোলা হয়েছে। আরও ৪০ ভাগ কুল তোলতে পারবো। দুই  বছরে কুল বাগানে খরচ হয়েছে ৫-৬ লাখ টাকা। এপর্যন্ত ৫ লাখ টাকার উপরে কুল বিক্রি করা হয়েছে। আশা করছি খরচ বাদে ২-৩ লাখ টাকা লাভ থাকবে।

কুল চাষি রোমান বলেন, যশোর থেকে ১০০ টাকা করে ৫০০ বলসুন্দরী গাছের চারা, ৪০০ কাশ্মিরী গাছের চারা, ৪০০ আগাম টককুল গাছের চারা জমিতে রোপন করা হয়। এছাড়াও ৩৫০ টাকা করে ১০০ সিডলেস গাছের চারা রোপন করা হয়। প্রতিটি গাছে ভালো কুল এসেছে। এক বছরে ৭২ হাজার টাকা দিতে হয় তিন একর জমি লিজের জন্য। প্রতি কেজি কুল ৪০-৫০ টাকা বিক্রি করা হচ্ছে। প্রতিনিয়ত ২ জন কর্মচারী সারা বছরের জন্য রেখে কাজ করা হচ্ছে। কুল চাষ করতে গিয়ে ৬ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি খরচ বাদে আমাদের ২-৩ লাখ টাকা লাভ হবে।

সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, সখীপুর উপজেলায় অত্যন্ত সম্ভাবনাময় একটি উপজেলা ফল চাষের জন্য। এবছর ১২০ হেক্টর জমিতে চাষিরা কুল চাষ করেছেন। বলসুন্দরী, কাশ্মিরী, সিডলেস ছাড়াও আগাম টককুলসহ চার জাতের কুল চাষ করেছেন। চাষিরা অন্য ফসলের পাশাপাশি কুল চাষ করে ভালো লাভবান হচ্ছেন। আমরা কৃষি অফিস থেকে কারিগরি সহায়তা ও পরামর্শ নিয়মিত দিয়ে যাচ্ছি। চাষিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION