1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারের উদ্যোগে পেঁয়াজের দাম কমেছে: কৃষিমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সরকারের উদ্যোগে পেঁয়াজের দাম কমেছে: কৃষিমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সরকারের নানা রকমের উদ্যোগে পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দক্ষিণ সুদানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের জন্য সরকার নানা রকম উদ্যোগ নিয়েছে। এজন্য পেঁয়াজের দাম কমেছে। চালের দাম কমের দিকে রয়েছে। এখন কিছুটা হলেও কমেছে। তবে এবার যেভাবে শাকসবজির দাম কমা উচিত ছিল সেভাবে কমেনি। অন্যান্য বছরে শীতকালে সবজির দাম কমলেও এবার কেন কমেনি এবং সবজির দাম কেন এ মুহূর্তে তুলনামূলকভাবে একটু বেশি তা আপনারা (সাংবাদিকরা) খুঁজে বের করুন।

কী কারণে সবজির দাম বেশি তা জানতে চাইলে মন্ত্রী বলেন, একটু আগে অর্থসচিব এসেছিলেন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেশি হওয়ায় কিছুটা মুদ্রাস্ফীতি হয়েছে। এই সবকিছুর একটার সঙ্গে আরেকটার সংযোগ আছে। এবং এগুলোর সাথে কিছু জিনিসের দাম বাড়ার একটা প্রভাব আছে বলে আমার মনে হয়।

সরকার দরিদ্র মানুষের পাশে আছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, গরিবদের ওএমএস এর মাধ্যমে কম দামে চাল দেওয়া হচ্ছে। বাজারে দাম একটু বেশি, কিন্তু খাবারের হাহাকার নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION