1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী মাসে বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আগামী মাসে বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশি পাটজাত দ্রব্য খালাস শুল্ক তুলে নেয়া, অধিকতর বাংলাদেশি পণ্য রফতানির লক্ষ্যে ভারতের বিএসটিআই সনদের স্বীকৃতি ও বাণিজ্য বাধা দূরীকরণের মতো বিষয় গুলোতে আলোকপাত করা হবে।

২০১৭ সাল থেকে পাঁচ বছর বাংলাদেশি পাটজাত দ্রব্যের ওপর নয়াদিল্লী পণ্য খালাস শুল্ক আরোপ করেছে। ঢাকা দীর্ঘদিন ধরেই এ শুল্ক তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে।

এ বিষয়টি নিয়ে গত বছরের মার্চ মাসে ঢাকায় আয়োজিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হলেও এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য সমাধান আসেনি।

সূত্র আরো জানায়, বাংলাদেশ এ শুল্ক তুলে নিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। তারা বলেছে, সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) এবং দ্বি-পাক্ষিক বাণিজ্যের বিস্তার আসন্ন বৈঠকের এজেন্ডায় প্রাধান্য পাবে।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও ভারতীয় বাণিজ্য মন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দফতরের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেবেন।

গত বছরের মার্চ মাসে ঢাকায় উভয় দেশের সর্বশেষ বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন ও ভারতের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ওয়াধাবান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION